প্রবল ঝড়বৃষ্টিতে বিহারে মৃত্যু হল ২২ জনের। এঁদের মধ্যে চম্পারণ জেলায় পাঁচিল ধসে মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া মোট ৮টি জেলা থেকে মৃত্যুর খবর মিলেছে। অধিকাংশেরই মৃত্যু হয়েছে গাছ পড়ে বা বজ্রপাতে। রাজ্যের বহু গাছ উপড়ে গেছে। প্রবল বৃষ্টিতে অনেক জায়গায় বাড়ির পাঁচিল ধসে গেছে। কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় তার প্রভাবে গত রবিবার বিহারে প্রবল ঝড়বৃষ্টি হয়। তাতে গরম থেকে স্বস্তি মিললেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন মানুষ। এদিকে বিহারে যখন এই অবস্থা তখন পাশেই ওড়িশা গরমে পুড়ছে। সেখানে এখনও পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে ১২ জনের।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…