ফাইল : পাটনায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
দেশে দৈনিক সংক্রমণ এদিন গত দিনের তুলনায় ২.৬ শতাংশ কমল। দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। সেখানেই রয়েছে সংক্রমণ সংখ্যা।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬ জন।
এদিন ১৯ লক্ষ ৭০ হাজার ৪৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় দেড় লক্ষ কম হয়েছে নমুনা পরীক্ষা। এদিন মৃতের সংখ্যা গত দিনের চেয়ে বেশ কিছুটা বেড়েছে।
গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।
মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ২ হাজার ৭৬০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.২০ শতাংশ।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৫ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৬০ হাজার ৫০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৬ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…