National

একদিনের স্বস্তি শেষ, লাফিয়ে বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

দেশে দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমে ৫ মাসে সর্বনিম্ন জায়গায় পৌঁছেছিল আগের দিন। এদিন তা ফিরে গেল ফের নিজের জায়গায়। বাড়ল মৃত্যুও।

স্বস্তি বাড়িয়ে আগের দিন এক ধাক্কায় অনেক নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু ওই একদিনের স্বস্তি। ফের এদিন দেশে দৈনিক সংক্রমণ লাফিয়ে বাড়ল।

দেশে দৈনিক সংক্রমণ বেশ কিছুদিন ধরেই ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছিল। সেখানেই ফিরেছে সংক্রমণ সংখ্যা।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন।

এদিন ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। আগের দিনের চেয়ে প্রায় আড়াই লক্ষ বেশি হয়েছে নমুনা পরীক্ষা।

এদিন বেড়েছে মৃত্যু সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৫২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন আরও কমেছে। এদিন কমেছে ২ হাজার ১৫৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ১৩ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026