National

ফুলন দেবীর ৫০ হাজার মূর্তি বিলি করবে ভিআইপি

তিনি ডাকাতরানি হিসাবেই পরিচিত ছিলেন। পরবর্তীকালে রাজনীতিতেও পা দেন ফুলন দেবী। এবার তাঁর ৫০ হাজার মূর্তি বিলি করার সিদ্ধান্ত নিল ভিআইপি।

ভারতে খুব কম মানুষই রয়েছেন যিনি ফুলন দেবীর নাম শোনেননি। তাঁর পরিচিতি তিনি ছিলেন ডাকাত। পরবর্তীকালে অবশ্য সমাজবাদী পার্টিতে যোগ দেন। ভোটেও জেতেন। সংসদেও যান সাংসদ হিসাবে।

সেই দুর্ধর্ষ প্রতাপের ফুলন দেবীর একটি মূর্তি বারাণসীতে বসাতে যান বিকাশশীল ইনসান পার্টি বা ভিআইপি-র প্রধান মুকেশ সাহানি। কিন্তু তাঁকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। এমনকি তিনি যেখানে যেখানে ফুলন দেবীর মূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন সেখানেই তা বন্ধ করেছে সরকার।

কিন্তু কেন ফুলন দেবীর মূর্তি? মুকেশ সাহানির মতে ফুলন দেবী ছিলেন নারী শক্তি বিকাশের এক অন্যতম উদাহরণ। যিনি চিরকাল নারী শক্তির বিকাশের লক্ষ্যে লড়াই করেছেন। নারীর সম্মানের জন্য লড়াই করেছেন।

তাঁর দল চাইছে ফুলন দেবীর আদর্শ উত্তরপ্রদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে। ফুলন দেবীর মূর্তি বসানোয় সরকার বাধা দিতে পারে। কিন্তু ফুলন দেবীর আদর্শ মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না বলে দাবি করেছেন সাহানি।

তিনি আরও জানান, মূর্তি বসাতে না দিলেও তাঁরা রাজ্য জুড়ে ফুলন দেবীর ৫০ হাজার মূর্তি, ৫ লক্ষ পেনডেন্ট ও ১০ লক্ষ ক্যালেন্ডার বিতরণ করবেন।

ফুলন দেবীকে সামনে রেখেই যে রাজনীতিতে ভিআইপি তার অবস্থান ধরে রাখতে চাইছে তা মেনে নিচ্ছেন সকলেই।

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ১৬৫টি আসনে ভিআইপি প্রার্থী দেবে বলেও জানিয়েছেন মুকেশ সাহানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026