National

ছোবল মারায় সাপকে কামড়ে দিলেন বৃদ্ধ, পাল্টা দিল সাপও

ছোবল মেরে সাপ চলে যাবে এটা মেনে নিতে পারেননি তিনি। তাঁকে ছোবল মারার শাস্তি সাপকে পেতেই হবে। সে শাস্তি তিনি দিলেনও। এদিকে সাপও ছাড়ার পাত্র নয়।

গত রবিবার বিকেলের কথা। অস্তগামী সূর্যের আলতো আলোয় গ্রামের বাড়ির উঠোনে বসেছিলেন ৬৫ বছরের বৃদ্ধ। সেইসময় কোথা থেকে সেখানে হাজির হয় একটি ছোট্ট সাপ।

দেখেই বোঝা যায় কিছুদিন হল জন্মেছে। এখনও পূর্ণাঙ্গ চেহারা নেয়নি। সে ওই বৃদ্ধের পায়ে ছোবল মারে। ছোবল পড়তে বুঝতে পারেন বৃদ্ধ।

তিনি সময় নষ্ট না করে খপাৎ করে পাকড়াও করেন ছোট্ট সাপটিকে। তারপর তাকে ছোবলের শাস্তি দিতে কামড়ে দেন।

এদিকে বৃদ্ধ মুখে পুড়ে কামড়াতেই সাপও পাল্টা ঘুরে বাঁচার জন্য চেষ্টা চালাতে থাকে। বাঁচতে সাপের ছানাটি ওই বৃদ্ধের মুখেই ছোবল বসাতে থাকে। বৃদ্ধের পরিবারের দাবি ওই সময় ১০টির ওপর ছোবল পড়ে বৃদ্ধের মুখে।

কিন্তু সাপের ছোবল খাওয়ার পর সাপকে পাল্টা কামড় দেওয়ার মত পদক্ষেপ কেন করলেন ওই বৃদ্ধ? তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে রাম মাহাতো নামে ওই বৃদ্ধ তখন মদ্যপ অবস্থায় ছিলেন।

বৃদ্ধকে সময়মত হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো তাঁকে বাঁচানো যেত। কিন্তু পরিবারের দাবি, সাপটিকে বৃদ্ধের মুখ থেকে বার করে সেটিকে পাশের একটি গাছে ছেড়ে দিয়ে তাঁরা রাম মাহাতোকে হাসপাতালে যেতে বলেন।

কিন্তু বৃদ্ধের জবাব ছিল অত ছোট্ট সাপের তেমন বিষ হয়না। তাই তাঁর কিছু হবেনা। একথা বলে তিনি শুতে চলে যান।

পরদিন তাঁর নিথর দেহ ওই ঘরেই মেলে। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার মাধোদে গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026