ভারতীয় টাকা, প্রতীকী ছবি
স্বামী, দেওর ও স্বামীর কয়েকজন বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক ২৭ বছরের যুবতী। অভিযোগে তিনি যা জানিয়েছেন তা চমকে ওঠার মত।
৩ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির নানা চাহিদা শুরু হয়েছিল। তাঁর বাবা যতটা পেরেছেন সেই চাহিদা পূরণও করেছিলেন।
বেশ কিছুদিন আগে স্বামী জানায় তার একটি এসইউভি গাড়ি চাই। সঙ্গে ৫ লক্ষ টাকা নগদ। এটা শোনার পর ওই যুবতী সাফ জানিয়ে দেন এমন চাহিদা নিয়ে তিনি বাবার কাছে যাবেন না।
এরপর শুরু হয় নানা ধরনের অত্যাচার। ফলে ওই যুবতী বাপের বাড়ি চলে যান। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্বামী তাঁকে ফিরিয়ে আনে।
হয়তো ফন্দি এঁটেই তাঁকে ফেরানো হয়। কারণ যুবতীর দাবি শ্বশুরবাড়ি ফেরার পর একদিন তাঁর ঘরে ঢুকে আসে তাঁর দেওর। সঙ্গে ছিল স্বামীর কয়েকজন বন্ধুও।
তারা সকলে মিলে তাঁর সম্মানহানি করে। জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে। এই ঘটনার কথা তিনি স্বামীকে তখনই জানান।
মহিলার দাবি এমন ঘটনা ঘটে যাওয়ার পর যখন তিনি স্বামীকে বিষয়টি জানাতে যান তখন তাঁর স্বামী তাঁকে সাফ জানিয়ে দেয় চাহিদা না মেটালে এমন ঘটনা প্রায়ই ঘটতে থাকবে।
ওই যুবতী বুঝতে পারেন তাঁর ঘরে যারা ঢুকেছিল তারা তাঁর স্বামীর মদতেই ঢুকেছিল। পুলিশ এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
যদিও কেউ এখনও গ্রেফতার হয়নি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহার রাজবপুর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…