National

৮ মাস কাজ করলেই সোনার আংটি, শ্রমিক চেয়ে পোস্টার মালিকের

ভারতে করোনা বহু মানুষের কাজ কেড়ে নিয়েছে। বহু মানুষ বেকার। এরমধ্যেই এক পোশাক কারখানার মালিকের দেওয়া পোস্টার চমকে দিল গোটা দেশকে।

করোনা বহু মানুষের রুজি কেড়ে নিয়েছে। এটা এখন প্রায় সকলেরই জানা। কিন্তু অনেক কারখানার মালিকও যে মাথায় হাত দিয়ে বসেছেন তা বোধহয় জানা ছিলনা। কাজ জানা শ্রমিকের অভাবও যে প্রকট হয়েছে তা বোঝা গেল একটা পোস্টারে।

পোস্টারটি পড়েছে শহর জুড়েই। আর সেখানে এক পোশাক কারখানার মালিক সাফ জানিয়েছেন তাঁর কারখানায় কাজে যোগ দিয়ে কেউ যদি ৮ মাস কাটান তাহলে মাইনে বাদ দিয়েও তাঁকে কারখানার তরফে একটি সোনার আংটি উপহার দেওয়া হবে।

পোশাক তৈরির কারখানায় সবচেয়ে বেশি চাহিদা ওভারলক কর্মীদের। ওই ওভারলক ডিভিশনে যাঁরা কাজ করেন তাঁরা সেলাইতে দক্ষ হন।

ওভারলক এক ধরনের সেলাই। যার ওপর কোনও পোশাকের ফিনিশিং নির্ভর করে। তাই ওভারলক কর্মীদের চাহিদা ভীষণ।

তামিলনাড়ুর ত্রিচূড়ে পোশাক কারখানা অনেক। ফলে এখানে ওভারলক কর্মীদের চাহিদাও খুব। এমনিই এক কারখানার মালিক এখন হন্যে হয়ে দক্ষ ওভারলক কর্মী খুঁজছেন। দক্ষ শ্রমিকদের আকর্ষিত করতেই তাঁর এই অভিনব অফার।

বাস্তবে ওভারলক শ্রমিকদের চাহিদা সবসময় থাকে ত্রিচূড় সহ যেখানে পোশাক কারখানা বেশি সেখানে। এঁরা সপ্তাহে মাইনে পান।

এমনও হয় যে এক সপ্তাহ একটি কারখানায় কাজ করার পর অন্য কারখানায় চলে যান ওভারলক কর্মীরা। এক্ষেত্রে ৪০ বছরের কুমার এমন শ্রমিক না পেয়ে মহা মুশকিলে পড়েছেন। তাঁর সব অর্ডার আটকে পড়ে আছে। তাই এবার এই অভিনব অফার দিয়ে শ্রমিক পেতে মরিয়া তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026