National

জল্পনা জিইয়ে মোদী-নীতীশ সাক্ষাৎ, রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা ওড়ালেন নীতীশ

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সাড়া দেননি তিনি। নিজে না গিয়ে পাঠিয়ে দিয়েছিলেন দলের শীর্ষনেতা শরদ যাদবকে। আর এদিন দিল্লিতে নিজে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই রাজনৈতিক অবস্থানই এখন বিরোধী শিবিরে সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কী পুরনো তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসতে চলেছেন নীতীশ-মোদী? যদিও সেই জল্পনায় এদিন নিজেই জল ঢেলে দিয়েছেন নীতীশ কুমার। তাঁর দাবি, এদিন তিনি এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিহারের উন্নয়ন নিয়ে কথা বলতে। আলোচনার প্রধান বিষয় ছিল গঙ্গার নাব্যতা রক্ষা করে বিহারে বন্যা পরিস্থিতি এড়ানো। কিন্তু শুধুই এই কথা বলতে প্রধানমন্ত্রীর কাছে এসেছিলেন তিনি? একথা ঠিক মেনে নিতে পারছে না রাজনৈতিক মহল। তবে কী আপাতত বিরোধী ও সরকারপক্ষ, দু’দিকেই কিছুটা করে পা বাড়িয়ে রাখতে চাইছেন বিহারের এই পোড় খাওয়া রাজনীতিবিদ? এখনও এর সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না রাজনৈতিক মহল।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026