National

মুম্বইতে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন, এ রাজ্যে কবে, উঠছে প্রশ্ন

মুম্বইতে লোকাল ট্রেন চালু হয়ে যাচ্ছে। রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। তবে এই করোনা আবহে শর্তসাপেক্ষে চালু হচ্ছে লোকাল পরিষেবা।

কথায় বলে মুম্বই শহরের লাইফ লাইন হল সেখানকার লোকাল ট্রেন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কাজ করতে এই লোকাল ট্রেনে যাতায়াত করেন।

মুম্বইতে একদিন লোকাল বন্ধ হলেই মানুষ ত্রাহি ত্রাহি রব তোলেন। সেখানে করোনা আবহে দীর্ঘকাল বন্ধ লোকাল পরিষেবা।

এখন কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনই লোকাল ট্রেনে চড়ার সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গেও ঠিক এই শর্তেই চলছে লোকাল।

যাঁরা লোকাল ট্রেনের দৈনিক যাত্রী তাঁদের তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে কবে চালু হবে এ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা? যদিও রাজ্য সরকারের তরফে এখনও কোনও ইঙ্গিত মেলেনি। মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন করোনা ছড়ানো রুখতেই বন্ধ রাখা হয়েছে এ রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা।

মুম্বই শহরে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার খবরে এখন নতুন করে এ রাজ্যে লোকাল চালু কবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুম্বইতে সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন চালু হচ্ছে ঠিকই হবে তা শর্তসাপেক্ষে।

আগামী ১৫ অগাস্ট থেকে সেখানে লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে। তবে শর্ত হল তাঁদেরই উঠতে দেওয়া হবে যাঁদের করোনা টিকার ২টি ডোজ সম্পূর্ণ করা আছে।

আবার ২টি ডোজ সম্পূর্ণ করলেই হবে না। সেখানেও শর্ত রয়েছে। শর্ত হল দ্বিতীয় ডোজ কমপক্ষে ১৪ দিন আগে নেওয়া হতে হবে। তবেই লোকালে পা রাখা যাবে। তবু মুম্বইতে লোকাল ট্রেন চালুর খবরে সেখানে আমজনতা বেজায় খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026