ফাইল : দিল্লিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। এমনটাই চলছে। কয়েক হাজারের ব্যবধানে কোনও দিন কিছু বেশি তো কোনওদিন কিছু কম, এভাবেই ঘুরপাক খাচ্ছে দেশে দৈনিক সংক্রমণ।
খুব একটা কমার কোনও লক্ষণ কিন্তু নেই। দেখা যাচ্ছে অধিকাংশ সময় ৩৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে।
দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫ জন।
এদিন ১৭ লক্ষ ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে আগের দিনের থেকে কিছুটা কমেছে গত একদিনে মৃতের সংখ্যা।
গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১২৮ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনের মৃত্যু সংখ্যা।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৫ হাজার ৩৩১ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬ হাজার ৮২২ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে হয়েছে ১.২৭ শতাংশ।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯১০ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৭.৩৯ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…