National

গতদিনের চেয়ে সামান্যই ফারাক হল সংক্রমণ ও মৃত্যুতে

দেশে দৈনিক সংক্রমণ গতদিনের মতই প্রায় হল। সামান্য বেড়েছে। অন্যদিকে দেশে মৃত্যুও প্রায় গতদিনের মতই হয়েছে। তবে সামান্য কমেছে।

আগের দিনের মতই প্রায় হল দৈনিক সংক্রমণ। বাড়ল এদিন সামান্যই। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৯৮২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪ জন।

এদিন ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের তুলনায় প্রায় ২ লক্ষ কমেছে নমুনা পরীক্ষা।

এদিকে আগের দিনের মতই হয়েছে মৃত্যু। অতিসামান্য কমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ফের বেড়েছে। এদিন বেড়েছে ৭২৩ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৭৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.২৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৭২৬ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজার ৭৪৮ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026