National

দেশে এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমে গেল। মৃত্যু আগের দিনের সংখ্যার সঙ্গে মিলে গেছে। কমেছে অ্যাকটিভ রোগী।

আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক সংক্রমণ। আগের দিনের তুলনায় এদিন দৈনিক সংক্রমণ ১০ হাজার কম হয়েছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ হাজার ৫৪৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭ জন।

এদিন ১৬ লক্ষ ৪৯ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে আগের দিনের সঙ্গে এদিনের মোট মৃতের সংখ্যা মিলে গিয়েছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪২২ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন কেরালায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন কমেছে। এদিন কমেছে ৮ হাজার ৭৬০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.২৮ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৮৮৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026