প্রধানমন্ত্রীর রেজাল্ট বিতর্ক, আসরে বিজেপি

প্রধানমন্ত্রীর বিএ পাশ বিতর্কে জল ঢেলে বিজেপি খোলাখুলিই জানিয়ে দিল দুবার ফেল করার পর বিএ পাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বারবার প্রধানমন্ত্রীর ভুয়ো মার্কশিট রয়েছে বলে দাবি করে বিতর্ক উস্কে দিচ্ছিলেন। ফলে দেশ জুড়ে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সোমবার সেই বিতর্ক থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর বিএ ও এমএ পাশের মার্কশিট, রেজাল্ট নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁদের দাবি প্রথম দুবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে না পারলেও তৃতীয় বার পাশের জন্য প্রয়োজনীয় নম্বর তুলে নেন নরেন্দ্র মোদী। তিনি যে কোনোক্রমে তৃতীয় শ্রেণিতে পাশ করার মত নম্বর তুলেছিলেন তার প্রমাণ দিতে মার্কশিটও তুলে ধরেন তাঁরা। তবে এতেও চিঁড়ে ভেজেনি। অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এসব ডিগ্রিও ভুয়ো। কারণ এক একটি মার্কশিটে এক এক রকম নাম দেখা গেছে নরেন্দ্র মোদীর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026