National

বস্তার মুখ খুলতে শ্বাস নিয়ে বাঁচল কয়েকটা, বাকিরা মৃত

প্রায় চমকে দেওয়ার মত ঘটনা ঘটে গেল। রাস্তার ধারে পড়ে থাকা একটি সন্দেহজনক বস্তার মুখ খুলে ভিতরে উঁকি দিতেই হতবাক হয়ে গেলেন যুবকরা।

একটা বস্তা দেখে চমকে গেলেন কয়েকজন যুবক। ভিতরে এগুলো কোন প্রাণি! একটু নজর দিতেই তাঁরা বুঝতে পারলেন যে ভিতরে ঠাসা রয়েছে বাঁদর!

বাঁদর এমন বস্তাবন্দি অবস্থায় এল কোথা থেকে? সে প্রশ্নের উত্তর খোঁজা অবশ্য মুশকিল ছিল। তার আগে দরকার ছিল বাঁদরগুলির শারীরিক অবস্থা দেখা।

দ্রুত বস্তা থেকে বার করার পর দেখা যায় কমপক্ষে ৩০টি বাঁদরের মৃত্যু হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

বেশ কয়েকটি বাঁদরকে শ্বাস নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তাদের শরীর পর্যন্ত নড়ছিলনা। অনেক চেষ্টা করছিল শ্বাস নিতে।

স্থানীয়রা জড়ো হয়ে তাদের জল ও খাবার দেন। জল পান করার পর দেখা যায় অনেকটা সুস্থ হয়ে উঠছে বাঁদরগুলি। সুস্থ হয়ে তারা এদিক ওদিক পালিয়েও যায়। ২টি বাঁদরের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের পশু হাসপাতালে নিয়ে যেতে হয়।

মৃত ৩০টি বাঁদরের দেহে মারের চিহ্ন রয়েছে। তাদের বিষ দেওয়া হয়েছিল বলেও জানতে পারা গেছে। কে বা কারা বাঁদরগুলির এমন হাল করল তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে পুলিশের অনুমান বাঁদরগুলি স্থানীয় নয়, তাদের অন্য কোথাও থেকে আনা হচ্ছিল। যখন পাচারকারীরা বুঝতে পারে যে বাঁদরগুলিকে নিয়ে আর এগোনো মুশকিল তখন বাঁদর ভর্তি বস্তাটা রাস্তার ওপর ফেলে পালায়।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসান জেলার চৌদানাহাল্লি গ্রামে। বাঁদরগুলির দেহ যথাযথভাবে মাটিতে পুঁতে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026