National

একদিনের স্বস্তিতে ইতি, দেশে লাফিয়ে বাড়ল সংক্রমণ

দেশে দৈনিক সংক্রমণ ১৩২ দিনের মধ্যে সবচেয়ে নিচে নেমেছিল আগের দিন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা ৪৭ শতাংশ বেড়ে গেল।

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।

এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বেড়েছে ৪৭ শতাংশ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬০৫ জন।

এদিন ১৭ লক্ষ ৩৬ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ১৬ হাজার বেড়েছে নমুনা পরীক্ষা।

আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে মৃত্যুও। গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২২ হাজার ২২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫৪ জনের। কেরালায় একদিনে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এক ধাক্কায় কমার পর ফের এদিন বেড়ে গেল। এদিন বাড়ল ১ হাজার ৩৩৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়ে আছে ১.২৭ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৬৭৮ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৭.৩৯ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026