National

মুখ্যমন্ত্রীত্ব থেকে প্রিয় নেতার পদত্যাগ, মানতে না পেরে চরম পদক্ষেপ

মুখ্যমন্ত্রী পদ থেকে প্রিয় নেতার পদত্যাগ মেনে নিতে পারলেননা তাঁর এক অনুরাগী। নিলেন চরম পদক্ষেপ। ট্যুইট করলেন তাঁর প্রিয় নেতা।

প্রিয় নেতার পদত্যাগ যে তাঁকে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল তা মেনে নিচ্ছেন তাঁর পরিবারের সকলে। এটাও জানাচ্ছেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে বিএস ইয়েদুরাপ্পার পদত্যাগ তাঁকে এতটাই মর্মাহত করে যে তিনি খবরটা শোনার পর নিজেকে একটি ঘরে বন্দি করে ফেলেন।

এভাবেই একটা দিন ছিলেন তিনি। ৩৫ বছরের রবি রাচাপ্পা যে ইয়েদুরাপ্পার অন্ধ ভক্ত তা মেনে নিচ্ছেন তাঁর গ্রামের মানুষজনও।

একদিন নিজেকে ঘরে বন্ধ রাখার পর পরদিন তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ফাইল : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, ছবি – আইএএনএস

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পর পুলিশের প্রাথমিক অনুমান ইয়েদুরাপ্পার পদত্যাগ কিছুতেই মেনে নিতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নেন রবি। যদিও দিনমজুরের কাজ করা রবি লেখাপড়া জানতেন না। ফলে তাঁর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে তিনি কিছুটা টাকা ধারও করেছিলেন। সেটাও আত্মহত্যার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেটাই কারণ হলে ইয়েদুরাপ্পার পদত্যাগে মর্মাহত হয়ে একদিন নিজেকে ঘরে বন্ধ রাখা এবং তারপর দিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার একটাই ইঙ্গিত বহন করছে। রবি হয়তো ইয়েদুরাপ্পার পদত্যাগ মেনে নিতে পারলেন না।

এদিকে ঘটনার পর ইয়েদুরাপ্পা ট্যুইট করে জানান, রবির ভালবাসা তাঁকে ছুঁয়ে গেছে। তবে জীবনে ওঠাপড়া আছে। তাঁর ভক্ত বলে কেউ যেন এমনটা করার কথা না ভাবেন। এটা সঠিক কাজ নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026