National

প্রকাশিত হল আইসিএসই, আইএসসি-র ফল, ইতিহাস গড়ল সাফল্য

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে আগেই। ২ ক্ষেত্রেই পাশের হার ইতিহাস ছুঁয়েছে। অন্যথা হল না আইসিএসই এবং আইএসসি-র ফলাফলের ক্ষেত্রেও।

সর্বভারতীয় বোর্ড আইসিএসই এবং আইএসসি-র ফল প্রকাশিত হল শনিবার। এ রাজ্যের বোর্ড পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যে পাশের হার দেখা গেছে তা সর্বকালীন রেকর্ড।

যদিও এবার করোনার জন্য পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষায় নম্বর দেওয়া হয়েছে। সেইমত ফল প্রকাশ হয়েছে।

ঠিক তেমনই হয়েছে আইসিএসই এবং আইএসসি-র ক্ষেত্রেও। সর্বভারতীয় এই ২ বোর্ডের পরীক্ষার আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষায় পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মাধ্যমিকের চেয়ে দশমিক ০.০২ শতাংশ কম। কারণ মাধ্যমিকে এবার ১০০ শতাংশ পাশ করেছে।

অন্যদিকে এদিন আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলও প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৯.৭৬ শতাংশ।

আইএসসি পরীক্ষা উচ্চমাধ্যমিক সমতুল। তবে ফলাফলে উচ্চমাধ্যমিকে এবার পাশের হার হয়েছে ৯৭.৭ শতাংশ। যা আইএসসি-র পাশের হারের চেয়ে অনেক কম।

করোনার কথা মাথায় রেখে এবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও হয়নি। তাই এবার পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করার কোনও প্রশ্ন উঠছে না। তবে মোট নম্বরে ভুল থাকলে তার আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা।

এবার পরীক্ষা হয়নি বলে অবশ্য মেধা তালিকা প্রকাশ করেনি আইসিএসই এবং আইএসসি বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই-র ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবে।

ওয়েবসাইটটি হল সিআইএসসিই ডট ওআরজি। এছাড়া আরইএসিউএলটিএস ডট সিআইএসসিই ডট ওআরজি-তে ঢুকেও নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026