National

তৃণমূল বিধায়কের স্ত্রীর প্রায় ২ লক্ষ টাকা, সোনার হার ডাকাতি

ডাকাতি হয়ে গেল তৃণমূল বিধায়কের স্ত্রীর ব্যাগে থাকা প্রায় ২ লক্ষ টাকা, সোনার হার, আইফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র। নাটকীয় ভাবে হয় ডাকাতি।

বিশেষ প্রয়োজনে স্বামীর সঙ্গে তিনিও এখন দিল্লিতে। দিল্লির ওবেরয় হোটেলে রয়েছেন স্বামী-স্ত্রী। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী কণিকা গুপ্তা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন একটি কাজে। ব্যাগে ছিল ১ লক্ষ ৮৬ হাজার টাকা, একটি সোনার চেন, একটি আইফোন ও বেশ কিছু দরকারি কাগজপত্র।

পুলিশ জানাচ্ছে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কণিকা গুপ্তার কাছ থেকে তারা ফোন পায়। সেখানেই কণিকা গুপ্তা ডাকাতির অভিযোগ করেন।

দুপুর সওয়া ২টো নাগাদ দিল্লির ডিফেন্স কলোনি ফ্লাইওভারের ওপর দিয়ে কণিকা গুপ্তা গাড়িতে যাচ্ছিলেন। সেসময় তাঁর গাড়ির চাকা ফাটে।

পুলিশ জানাচ্ছে চাকাতে গুলি করা হয়। মোটরসাইকেলে থাকা একজন গুলি চালিয়ে টায়ার ফুটো করে দেয়। ফলে গাড়িটি দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। চালক গাড়ি সাইড করে নিচে নামেন।

কণিকা গুপ্তার গাড়ির চালক গাড়ি থেকে নেমে টায়ার পরীক্ষা করা শুরু করেন। তখন গাড়ির মধ্যই বসেছিলেন কণিকাদেবী।

গাড়ির মধ্যে বসে দমবন্ধ লাগায় কণিকা গুপ্তা গাড়ি থেকে নিচে নেমে আসেন। খোলা রাস্তায় দমবন্ধ ভাব কাটাতে নেমে দাঁড়ান।

অভিযোগ তখনই তাঁর ব্যাগ নিয়ে চলে যায় ওই মোটরসাইকেল আরোহী। ঘটনার কথা পুলিশকে বিস্তারিতভাবে জানিয়েছেন বিধায়ক পত্নী।

কণিকা গুপ্তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। রাজধানী দিল্লির বুকে এমন ঘটনায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026