National

দেশে ফের বাড়ল একদিনে সংক্রমণ, মৃত্যু ফের ৫০০-র ওপর

দেশে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। ৫০০-র ওপর পৌঁছে গেছে মৃত্যু। মহারাষ্ট্র ও কেরালা এই ২ রাজ্যে এদিন ৩ অঙ্কে রয়েছে মৃত্যু।

দেশ থেকে করোনার দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। দৈনিক সংক্রমণ কোনও দিন বাড়ছে তো কোনও দিন কমছে।

আগের দিন দৈনিক সংক্রমণ কমার পর একদিনের ব্যবধানে তা ফের বেড়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৯ হাজার ৯৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯ জন।

এদিন ১৬ লক্ষ ৩১ হাজার ২৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে হাজার ৩০ কমেছে নমুনা পরীক্ষা। গত একদিনে মৃত্যু ফের ৫০০-র ওপরে গেছে। মৃত্যু হয়েছে ৫৪৬ জনের।

দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৪ শতাংশে। মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

এছাড়া কেরালায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা।

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। এদিন বেড়েছে ৩ হাজার ৪৬৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার বেড়ে দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৮৭ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়ে আছে ৯৭.৩৫ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026