National

ভাসছে হাজার হাজার মরা মাছ, ঢাকা পড়ল নদী

শুরুটা হয়েছিল বৃহস্পতিবার রাত থেকে। আর শুক্রবারের মধ্যে তা নিয়ে হৈচৈ পড়ে গেল। দেশের অন্যতম প্রধান নদীর বুকে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ।

এত মাছ যে গুনে শেষ করা যাবেনা। প্রতিটা মাছই মৃত। হাজার হাজার মরা মাছ ভাসছে নদীর জলে। জল দেখতে পাওয়াই ভার হয়ে দাঁড়িয়েছে।

মাত্র ১ দিনের ব্যবধানে এত মাছের মৃত্যু! এমন দৃশ্য দেখে একাধারে হতবাক ও আতঙ্কিত নদীর ধারের গ্রামবাসীরা।

দেশের অন্যতম প্রধান নদী যমুনার এই মাছের মড়ক যমুনার জলের পরিস্থিতি নতুন করে দেখিয়ে দিল। কীভাবে এমন অগুন্তি মাছের মৃত্যু হল?

বিখ্যাত পরিবেশবিদ দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, এই মাছের মড়কের কারণ মথুরার গোকুল ব্যারেজ থেকে জল ছাড়া।

গোকুল ব্যারেজের জল খুবই বিষাক্ত। কারণ তাতে প্রচুর পরিমাণে মেশে আশপাশের কারখানার রাসায়নিক মেশা দূষিত জল। তাতেই মাছগুলির মৃত্যু হয়েছে। গোকুল ব্যারেজ থেকে জল ছাড়ার পর সেই মরা মাছ এসে ভেসে উঠেছে যমুনার জলে।

যমুনা নদীর জলকে নদীর বলে দাবি করা হচ্ছে মাত্র বলে জানিয়েছেন দেবাশিসবাবু। তাঁর মতে, এই জল আসলে কারখানার বর্জ্য আর যাবতীয় নর্দমার জলের মিশ্রণ। জলের যা অবস্থা তাতে এখানে কোনও জলের জীবন বেঁচে থাকতে পারেনা। ফলে মাছও বাঁচছে না।

দেবাশিসবাবুর এও দাবি যে যমুনাকে দূষণমুক্ত করতে স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। ব্যবস্থা নিচ্ছে না উত্তরপ্রদেশ সরকারও।

দেবাশিসবাবু বলেই নন, অনেক পরিবেশবিদই যমুনার বেহাল দশা নিয়ে মুখ খুলেছেন। তাঁদের আরও দাবি যে যমুনার ধারের জমি দেদার নিয়ে নিয়েছে বিভিন্ন সংগঠন।

তারপর সেখানে তারা নির্বিচারে গাছ কেটে নির্মাণকাজ চালাচ্ছে। যা যমুনার হাল আরও বেহাল করে তুলেছে। যমুনার ধার ধরে নষ্ট হয়েছে প্রাকৃতিক ভারসাম্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026