National

এক ধাক্কায় অনেকটা কমে দেশে ৪ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ

দেশে এক ধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক সংক্রমণ। গত ৪ মাসে দৈনিক সংক্রমণ এতটা নিচে নামেনি। এদিন উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যুও।

দেশে দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে। গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ এক ধাক্কায় কমেছে।

গত ৪ মাসে সর্বনিম্ন সংক্রমণ রেকর্ড হয়েছে গত একদিনে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩০ হাজার ৯৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।

এদিন ১৭ লক্ষ ৯২ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে প্রায় ৩ লক্ষের ওপর বেড়েছে নমুনা পরীক্ষা।

গত একদিনে মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। ৪০০-র নিচে নেমেছে। মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

মহারাষ্ট্রে বহুদিন পর একদিনে মৃতের সংখ্যা ২ অঙ্কে নামল। এদিন ২টি রাজ্য কর্ণাটক ও হিমাচল প্রদেশে মৃত্যু সংখ্যার অডিট হওয়ায় সেখানে অনেক বেড়েছে মৃত্যু।

তবে সে মৃত্যু আগেই হয়েছিল। যা তখন মোট সংখ্যায় যুক্ত হয়নি। এছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু সংখ্যা।

এদিন ফের দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৫ হাজার ৫৩৫ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন। দেশে অ্যাকটিভ রোগীর হার গতদিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১.৩০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। সুস্থতার হার রয়েছে ৯৭.৩৭ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026