National

দেশ পেতে চলেছে তার প্রথম ‘সাংস্কৃতিক অরণ্য’

জঙ্গল, তাও আবার সাংস্কৃতিক! কেমন হবে সেই জঙ্গল। তারই ইঙ্গিত মিলল এবার। দেশবাসী পেতে চলেছেন দেশের প্রথম সাংস্কৃতিক জঙ্গল।

ভারতে তৈরি হতে চলেছে একটি সাংস্কৃতিক জঙ্গল। ভারতে অরণ্যের অভাব নেই। কিন্তু সাংস্কৃতিক জঙ্গল শব্দটাই দেশবাসীর জন্য নতুন। কী থাকবে সেই জঙ্গলে যে তার নাম হচ্ছে সাংস্কৃতিক জঙ্গল?

এই সাংস্কৃতিক জঙ্গল তৈরি হতে চলেছে সনাতন ধর্মে উল্লিখিত বিভিন্ন গাছ দিয়ে। যেসব গাছের উল্লেখ ভারতের পুরাণ ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় এই সাংস্কৃতিক জঙ্গলে সেসব গাছই কেবল জায়গা পাবে।

এমনকি সেইসব গাছকে গুরুত্ব দেওয়া হবে যেসব গাছের সঙ্গে সরাসরি কোনও দেবতা জড়িয়ে আছেন। সাংস্কৃতিক অরণ্যে থাকবে বট, অশ্বত্থ, অশোক, কদম সহ এমন গাছগুলি যার ভারতীয় পুরাণ ও ধর্মগ্রন্থে বিশেষ জায়গা রয়েছে।

কোথায় তৈরি হবে এই জঙ্গল? দেশ তো বটেই, ভিনদেশ থেকেও মানুষ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হাজির হন প্রয়াগরাজে। সেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের পাশেই রয়েছে সদাফলদেও আশ্রম। এই আশ্রমের জমিতেই তৈরি হবে দেশের প্রথম সাংস্কৃতিক জঙ্গল।

এজন্য আশ্রমের ২ হেক্টর জমি ব্যবহার করা হবে। সেখানে প্রাথমিকভাবে ১০০টির মত গাছ নিয়ে হবে এই অরণ্য। ইতিমধ্যেই এসব গাছের খোঁজ নিয়ে তার তালিকা বানিয়ে চারা খোঁজা শুরু হয়েছে।

এই অরণ্য তৈরি হলে মানুষ পুরাণের নানা কাহিনি ও তার সঙ্গে এসব গাছের যোগ সম্বন্ধে জানতে পারবেন। এটা একটা অন্যতম পর্যটনক্ষেত্রও হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026