কে বলেছে ৫০০ টাকার পুরনো নোটের আর কোনও মূল্য নেই! আলবাত আছে! অন্তত তেমনই তো দাবি করছে ওড়িশার ১৭ বছরের ছেলেটা। বাড়িতে এখনও যদি পুরনো ৫০০ টাকার নোট থেকে গিয়ে থাকে তবে তা নিয়ে সোজা চলে যেতে পারেন লক্ষ্মণ ডুন্ডির কাছে। পুরনো পাঁচশো টাকার নোটটা সে আপনার সামনেই ছিঁড়ে ফেলবে। তারপর তা থেকে তৈরি করবে ৫ ভোল্ট বিদ্যুৎ! চমকে গেলেন! একেবারেই চমকাবেন না। কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকে ওড়িশা সরকারকে লক্ষ্মণের আবিষ্কার সম্বন্ধে সব খোঁজখবর নিতে বলা হয়েছে। খবর নিয়ে সে সংক্রান্ত রিপোর্টও পাঠাতে বলা হয়েছে। ওড়িশার নুয়াপাদা জেলার দরিদ্র পরিবারের ছেলে লক্ষ্মণ ডুন্ডি খারিয়ার কলেজে বিজ্ঞানের ছাত্র। তার দাবি পুরানো ৫০০ টাকার নোট ছিঁড়ে ফেললে তার মধ্যের সিলিকন কোটিং নজরে পড়বে। সেই সিলিকন কোটিং রোদে রাখতে হবে। তারপর তা জুড়ে দিতে হবে একটি ট্রান্সফরমারের সঙ্গে। তাহলেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একটি পুরনো ৫০০ টাকার নোট থেকে ৫ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে লক্ষ্মণের দাবি আপাতত ওড়িশায় হৈচৈ ফেলে দিয়েছে।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…