National

বেড়াল খুঁজে দিলেই ৩০ হাজার টাকা

বেড়াল খুঁজে দিতে হবে। আর তা দিতে পারলেই মিলবে ৩০ হাজার টাকা। বেড়াল আর কতদূর যাবে। আশপাশেই আছে। আপাতত তাকে হন্যে হয়ে খুঁজছেন অনেকে।

বেড়ালের একটা ছবি বড় করে ছাপানো হয়েছে। বেড়ালের খুঁটিনাটিও জানানো হয়েছে। যাতে বেড়াল চিনতে সমস্যা না হয়। অন্য বেড়াল ধরে আনলেও হবে না। ঠিক ওই বেড়ালটিই চাই। বেড়ালটি সম্বন্ধে সঠিক খবর দিতে পারলে ৩০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

বেড়ালটিকে যিনি জন্ম থেকে পুষেছিলেন সেই সেরিনা নাত্তো জানিয়েছেন গত মাসে তিনি হায়দরাবাদের একটি পশু হাসপাতালে বেড়ালটিকে ভর্তি করেন। চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয় তাঁর ৮ মাসের বেড়ালকে।

কিন্তু গত ২৪ জুন সেরিনা জানতে পারেন তাঁর বেড়াল হারিয়ে গেছে। তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক খুঁজেছেন তিনি। কিন্তু বেড়ালের দেখা মেলেনি।

এরপর সেরিনা একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেন। সেখানেই একটি পোস্টার তুলে ধরে জানান পুরো ঘটনা। তাঁর বেড়াল হারানোর জন্য হাসপাতালকে কাঠগড়ায় চাপিয়েছেন সেরিনা।

সেরিনার এও বক্তব্য যে তাঁর বেড়ালের ঠিকঠাক চিকিৎসা করতেও পারেনি হাসপাতাল। এখন বেড়ালটি হারিয়ে গেছে। অথচ তাদের কিছু জানা নেই।

তিনি জানিয়েছেন টাকাটা বড় কথা নয়। তাঁর বেড়ালটিকে ফেরত চাই। জন্ম থেকে বেড়ালটিকে তিনি বড় করেছেন।

সেরিনা বলেন, ২০ দিনের ওপর কেটে গেছে। তিনি বেড়ালটির সুরক্ষা নিয়ে চিন্তিত। বেড়াল হারানোর পর গত ২৭ জুন তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।

পুলিশ বেড়ালের জন্য হাসপাতালের সঙ্গে কথা বলে। কথা বলে স্থানীয়দের সঙ্গেও। কিন্তু এতদিন কেটে গেলেও বেড়ালের হদিশ দিতে পারেনি পুলিশও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026