National

দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু কমেছে

দেশে ফের বেড়ে গেল দৈনিক সংক্রমণ। গত দিনের তুলনায় ২৩ শতাংশ বেশি হয়েছে এদিনের সংক্রমণ। তবে মৃত্যু সংখ্যা এদিন অনেকটাই কমেছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞেরা। যদিও দৈনিক সংক্রমণ কখনও কমছে, কখনও বাড়ছে।

গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ বেড়েছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৮ হাজার ৭৯২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন।

এদিন ১৯ লক্ষ ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ২ লক্ষ বেড়েছে।

আগের দিন মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা দেড় হাজার ছোঁয়ায় সব মিলিয়ে ২ হাজারের ওপর চলে যাওয়া দেশে একদিনে মৃতের সংখ্যা এদিন নেমে এসেছে ৬২৪ জনে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩৩ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। এই ২ রাজ্য ছাড়া এমন কোনও রাজ্য দেশে নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ২ হাজার ৮৩২ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৩৯ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০ জন। সুস্থতার হার এদিন গতদিনের জায়গাতেই দাঁড়িয়ে আছে। রয়েছে ৯৭.২৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026