National

ভারতের প্রথম করোনা রোগীর আবার করোনা

ভারতের প্রথম করোনা রোগীর আবার করোনা হল। অনেককেই তা অবাক করেছে। পরীক্ষা করতেই ওই ছাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তিনিই ছিলেন দেশের প্রথম করোনা রোগী।

ভারতের প্রথম করোনা রোগী ধরা পড়ে দেড় বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে। দিনটা ছিল ২৭ জানুয়ারি। ওইদিন তাঁর করোনা ধরা পড়ে। তাঁকে দ্রুত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়।

২০ বছরের ওই তরুণী চিনের উহান থেকে দেশে ফেরেন। উহানে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। কেরালার বাসিন্দা ওই তরুণী উহানে করোনা ছড়ানোর পর আর ঝুঁকি না নিয়ে দেশে ফেরেন।

তবে ততক্ষণে ওই তরুণী করোনা সংক্রমিত ছিলেন। পরে তিনি হাসপাতালে সুস্থও হয়ে ওঠেন। কেরালার ওই তরুণীই ছিলেন দেশের প্রথম করোনা রোগী।

ওই তরুণী এরপর আর উহানে ফেরত যাননি। তিনি সেখানে পড়াশোনা অনলাইনেই করছেন। একটি কাজে দিল্লি যাওয়ার জন্য তাঁর বিমান ধরার ছিল।

বিমানে ওঠার জন্য করোনা রিপোর্ট জরুরি। তরুণী তাই পরীক্ষা করান। আর তাতেই দেখা যায় তিনি ফের করোনা সংক্রমণের শিকার। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ।

দিল্লি যেতে পারেননি ওই তরুণী। আপাতত তিনি ফের আইসোলেশনে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তিনি উপসর্গহীন করোনা রোগী। চিন্তার খুব বেশি কারণ নেই। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ওই তরুণী এখন করোনা টিকার একটি ডোজও নেননি। নেওয়ার চিন্তাভাবনা করছিলেন। আর ঠিক তখনই তাঁর করোনা ধরা পড়ল।

তবে তাঁর দেহে করোনার কোনও উপসর্গ নেই। পরীক্ষা না করলে ওই তরুণী হয়তো জানতেও পারতেন না তিনি করোনা আক্রান্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026