National

দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল, ৩ কোটি পার সুস্থতা

দেশে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে মৃত্যুও। এদিকে এদিন ৩ কোটি পার করল করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ কমলেও দ্বিতীয় ঢেউ যে এখনও বিদায় নেয়নি তা দৈনিক পরিসংখ্যান থেকেই স্পষ্ট। দৈনিক সংক্রমণ অল্প অল্প করে কমছে। আবার মাঝে মাঝে বেড়েও যাচ্ছে।

গত একদিনে অবশ্য দৈনিক সংক্রমণ কমেছে। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৭ হাজার ১৫৪ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬ জন।

এদিন ১৪ লক্ষ ৩২ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ৪ লক্ষ কমেছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় অনেকটা কমেছে। মৃত্যু হয়েছে ৭২৪ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। মহারাষ্ট্র ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃতের সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

এদিন ফের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩ হাজার ২১৯ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৪৬ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিন ৩ কোটি পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২২ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026