National

করোনা রোগীদের দেহ থেকে গয়না লোপাট, অন্য পথে কিনারা

করোনা রোগীদের মৃতদেহ হোক বা অজ্ঞান রোগী, দেহে থাকা গয়না লোপাট হচ্ছিল। আর সে খবর ছিল পুলিশের কাছে। অবশেষে অন্য পথে হল কিনারা।

করোনা আক্রান্ত অনেক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে কেউ জিতছেন, কারও লড়াই শেষ হচ্ছে হাসপাতালের বেডেই।

করোনায় মৃতদের দেহ থেকেও ছড়াতে পারে করোনা। তাই দেহের সৎকারেও রয়েছে নানা নিয়ম। পরিবারের লোকই দেহের কাছে ঘেঁষতে সব নিয়ম মানছেন। সেই করোনায় মৃতদের দেহে থাকা সোনার গয়নাও লোপাট হয়ে যাচ্ছে।

এ খবর পুলিশের কাছে ছিল। এমন ৩ জন মৃতের দেহ থেকে গয়না কে বা কারা চুরি করেছে বলে অভিযোগ জমা পড়ে। এমনও ৪টি অভিযোগ জমা পড়ে যে ৪ জন রোগী অজ্ঞান অবস্থায় থাকাকালীন তাঁদের গা থেকে গয়না খুলে নেওয়া হয়েছে।

৭টি অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। হায়দরাবাদের সাইবারাবাদ পুলিশ দেখে সবকটি ঘটনাই ঘটেছে টিআইএমএস হাসপাতালে।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে এর পিছনে রয়েছে এক দম্পতির হাত। ২ জনেই হাসপাতালে কেয়ারটেকারের কাজ করে। কিন্তু পুলিশ তাদের হাতেনাতে ধরার জন্য জাল পাতে।

গোপনে খবর নিতে থাকে তারা কোথায় যাচ্ছে, কী করছে। এভাবেই তাদের কাছে খবর আসে ওই দম্পতি সোনা ও রূপোর চুরি করা গয়না নিয়ে যাচ্ছে বিক্রি করতে।

পুলিশ ওত পেতে অপেক্ষায় থাকে। আর ঠিক বিক্রি করার সময় তাদের পাকড়াও করে পুলিশ। এভাবে হাতেনাতে ধরা পড়ার পর তাদের আর সব স্বীকার করা ছাড়া উপায় ছিলনা। পুলিশ ২ জনকেই গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026