National

দেশে আরও বাড়ল সংক্রমণ, বাড়ল অ্যাকটিভ রোগী

পরপর ২ দিন বাড়ল সংক্রমণ। গত দিনের তুলনায় এদিন ৫ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। দেশে দীর্ঘদিন পর এদিন ফের অ্যাকটিভ রোগী বেড়েছে।

দেশে এদিন দৈনিক সংক্রমণ তার আগের দিনের তুলনায় ৫ শতাংশ বাড়ল। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৫ হাজার ৮৯২ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৭৭ জন।

এদিন ১৮ লক্ষ ৯৩ হাজার ৮০০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে সামান্য কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যাও গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৮১৭ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে গত একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিন দীর্ঘদিন পর অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে। এদিন বেড়েছে ৭৮৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার গত দিনের সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে আছে। রয়েছে ১.৫০ শতাংশে।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা কম হয়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ২১৯ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। সুস্থতার হারও এদিন একই জায়গায় দাঁড়িয়ে আছে ৯৭.১৮ শতাংশে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026