National

১১১ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, পাঁচশোর ঘরে মৃত্যু

স্বস্তি বাড়িয়ে ১১১ দিনে সর্বনিম্ন হল দৈনিক সংক্রমণ। দেশে এদিন আরও কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যু এদিন ৫০০-র ঘরে ঢুকে পড়েছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ খুব ধীর গতিতে নামছে। এদিন দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় নেমেছে।

১১১ দিন পর দেশে সর্বনিম্ন হল দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩৪ হাজার ৭০৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন।

এদিন ১৬ লক্ষ ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে ১ লক্ষ ২৫ হাজার বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১০২ জনের। মহারাষ্ট্র ও কেরালা ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যুর সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৭ হাজার ৭১৪ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫২ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.১৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026