National

দেশে দৈনিক সংক্রমণ সামান্য কমল, বাড়ল মৃত্যু

দেশে আরও একটু কমল সংক্রমণ। তবে মৃত্যু বেড়েছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে গত একদিনে মৃতের সংখ্যা বাড়ল।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ এখন ৪০ থেকে ৫০ হাজারের মধ্যে ওঠা নামা করে চলেছে।

এদিন দৈনিক সংক্রমণ সামান্য হলেও কমল। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৩ হাজার ৭১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩ জন।

এদিন ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে সামান্য কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জন। দেশে মৃত্যুর হার ১.৩১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৭১ জনের। কেরালায় মারা গেছেন ১৩৫ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। এই ৩ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১০ হাজার ১৮৩ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫৯ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ২৯৯ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০৯ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026