National

অনলাইন ক্লাস চলাকালীন চলল পর্ন

অনলাইন ক্লাস ছাড়া এখন পঠনপাঠনের আর অনেক উপায় তেমন খোলা নেই। সেই অনলাইন ক্লাস চলাকালীন ছাত্র, শিক্ষক সকলেই দেখলেন চলতে শুরু করল পর্ন।

করোনা বিধ্বস্ত বিশ্বে এখন স্কুল করার একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন ক্লাস। আগের একটা বছর অনলাইন নির্ভর ক্লাস করেই কাটিয়েছে ছাত্রছাত্রীরা। এবছরও তাই। কারণ করোনা এখনও তার দাপট বজায় রেখেছে। ফলে স্কুল খোলার উপায় নেই। ছাত্রছাত্রীদের অনলাইনেই পড়ানো থেকে পরীক্ষা নেওয়া, সব চালাচ্ছে স্কুল।

এমনই একটি স্কুলের অনলাইন ক্লাস চলছিল শুক্রবার। ঘড়ির কাঁটায় তখন সাড়ে ১১টা বাজে। শিক্ষক পড়াতে পড়াতে আচমকা দেখেন অনলাইন ক্লাসের মধ্যে চলতে শুরু করেছে পর্ন।

অনলাইন ক্লাসের মাঝে সেই ভিডিও দেখতে পায় ছাত্ররাও। শিক্ষক অপ্রস্তুত হয়ে তাঁর প্রাথমিক হতবাক অবস্থা কাটিয়ে যতটা তাড়াতাড়ি পারেন ক্লাস বন্ধ করেন। যাতে ওই ভিডিও ছাত্ররা আর না দেখতে পারে।

গোয়ার কালানগুট এলাকার বিচ ভিলেজে ঘটনাটি ঘটে। ঘটনার পরই স্কুলের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ তদন্তে নেমে মনে করছে এটা কোনও হ্যাকারের কাজ। সে এভাবে অনলাইন ক্লাসে ঢুকে পড়ে পর্ন চালিয়ে দেয়। তবে কে এটা করেছে বা কোথা থেকে এটা করা হয়েছে তা এখনো পরিস্কার নয়। সেটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

এখন যেখানে দেশের প্রতিটি স্কুলই অনলাইন ক্লাসে ভরসা করছে সেখানে এমন ঘটনা ছাত্রছাত্রীদের মনে জঘন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে মনে করছেন শিক্ষক থেকে অভিভাবক সকলেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026