National

দেশে ৪ লক্ষ পার করল মৃত্যু, ৯৭ শতাংশে সুস্থতা

দেশে করোনায় মৃত মানুষের সংখ্যা ৪ লক্ষ পার করল। এদিন দৈনিক হিসাবে অবশ্য করোনায় মৃত্যু কমেছে। দেশে সামান্য কমেছে সংক্রমণও।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখন অনেকটাই স্তিমিত। তবে দৈনিক সংক্রমণ এখন ৫০ হাজারের নিচে গিয়ে ওঠা নামা বজায় রেখেছে।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪৬ হাজার ৬১৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন।

এদিন ১৮ লক্ষ ৮০ হাজার ২৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় কমেছে। ফের হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের।

এদিন দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ পার করল। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১২ জন। দেশে মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ১.৩১ শতাংশে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫২ জনের। কেরালায় মারা গেছেন ১২৪ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১০২ জনের। এই ৩ রাজ্য ছাড়া দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে ৩ অঙ্কে রয়েছে একদিনে মৃত্যু সংখ্যা। বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৩ হাজার ৬২০ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৬৭ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৩৮৪ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০১ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026