National

রাস্তা না সারালে থানা উড়িয়ে দেওয়ার হুমকি

থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এক ব্যক্তি। রাস্তার বেহাল পরিস্থিতি দীর্ঘদিন। অবিলম্বে রাস্তা না সারালে থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিপাকে পড়লেন তিনি।

দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। সারানোর কথা হলেও তা বাস্তবে দেখা যায়না। ফলে রাস্তা আরও দিনকে দিন বেহাল চেহারা নিচ্ছে। এটা অনেকেই মেনে নিতে পারছিলেন না। রাস্তা সারানোর দাবিও উঠছিল।

কিন্তু রাস্তা সারানোর এই ন্যায্য দাবি আদায় করার পথটা একজন ভুল বেছে নেন। দাবিটা ন্যায্য হলেও তা আদায়ের ধরণ ছিল বেআইনি ও অপরাধমূলক। তার জের ভুগতে হল লক্ষ্মীকান্ত দুবে-কে।

উত্তরপ্রদেশের জৌনপুরের রামপুর থেকে কাঠভাটিয়া যাওয়ার সড়ক পথের হাল শোচনীয়। সেই পথ ঠিক করাতে লক্ষ্মীকান্ত দুবে নামে এক স্থানীয় ব্যক্তি হুমকি দিয়ে বসলেন।

স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন লক্ষ্মীকান্ত দুবে রামপুর ও সুরেরি পুলিশ স্টেশনের নোটিস বোর্ডে হুমকি নোটিস টাঙিয়ে দিয়ে যান। যেখানে হুমকি দেওয়া হয়েছিল যে আগামী অক্টোবরের মধ্যে ওই রাস্তা সারানো না হলে এই ২ পুলিশ স্টেশন উড়িয়ে দেওয়া হবে।

এই নোটিস নজরে আসার পরই পুলিশ অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তও শুরু হয়। পরে পুলিশ জানতে পারে অজ্ঞাত পরিচয় নয়, ওই নোটিস টাঙিয়েছিলেন লক্ষ্মীকান্ত দুবে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীকান্তকে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়। দাবি সঠিক হলেও তা আদায়ের পথ ভুল হওয়ার ফল ভুগতে হল লক্ষ্মীকান্ত দুবেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026