National

চড়াচ্ছিলেন মোষ, নদীতে টেনে নিয়ে গেল কুমির

নিশ্চিন্তে মাঠে মোষ চড়াচ্ছিলেন এক ব্যক্তি। প্রতিদিনই করেন। এদিন যে এমনটা ঘটবে তা কল্পনাও করতে পারেননি তিনি। বুঝতে পারেননি তক্কে তক্কে আছে মূর্তিমান বিভীষিকা।

মাঠে মোষ চড়াতে তাঁকে যেতেই হয়। মোষ চড়াচ্ছিলেন যেখানে তার একটু দূরেই নদী। নদীর সেই অংশে যে কুমিরের এতটা উপদ্রব তা বোধহয় তাঁর জানা ছিলনা।

স্থানীয়রা জানাচ্ছেন, জামিল নামে ওই ব্যক্তি নদীর দিকে একটু এগিয়ে গিয়েছিলেন তেষ্টায়। চেয়েছিলেন নদী থেকে একটু জল পান করে তেষ্টা মেটাবেন। কিন্তু নদীর দিকে এগোতেই বুঝলেন কত বড় সর্বনাশ করে ফেলেছেন তিনি।

ক্ষুধার্ত একটি অতিকায় কুমির জল থেকে সোজা উঠে আসে তাঁর দিকে। তারপর ধরে ফেলে তাঁকে। সময় নষ্ট না করে ডাঙা থেকে খুব দ্রুত জামিলকে টেনে নদীতে নিয়ে যায় কুমিরটি।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি-তে রয়েছে দুধওয়া অভয়ারণ্য। তারই কাছে ঘটে ঘটনাটি। এখানে পাশ দিয়ে বয়ে গেছে সরযূ নদী। সরযূ নদীর সব জায়গায় কুমির না থাকলেও এই জায়গায় জলে কুমিরদের সংখ্যা নেহাত কম নয়। তাদের একজনের ক্ষুধার্ত উদরে চলে যায় জামিলের অর্ধেকের বেশি দেহ।

৩ ঘণ্টা ধরে তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে জামিলের সেই সিংহভাগ খাওয়া দেহ উদ্ধার হয়। তাও যেখানে তাঁকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দেহাংশ পাওয়া যায়নি। তা পাওয়া যায় সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিবিয়া ঘাটের কাছে। তার আগে ২টি নৌকা নিয়ে তল্লাশি চলে জামিলের দেহের।

এদিকে ঘটনার পরই স্থানীয় মানুষজন সেখানে জড়ো হয়ে জামিলের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। বন দফতর জানিয়েছে ওই ব্যক্তির ময়নাতদন্তের পর যদি দেখা যায় যে তাঁর মৃত্যু জন্তুর কারণে হয়েছে তাহলে ক্ষতিপূরণের বিষয়টি দেখা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026