National

অগ্নিসাক্ষী করে ৬ পাক নিয়ে থামলেন কনে, জানালেন বর পছন্দ নয়

বিয়ে সমাপ্ত হতে আর কিছুটা সময় বাকি। অগ্নিসাক্ষী করে সাতপাকে বাঁধা পরার আগেই হঠাৎ থামলেন কনে। জানালেন এ বিয়ে তিনি করবেননা।

কনে তৈরি বিয়ের সাজে। বরও বরযাত্রীদের নিয়ে সঠিক সময়ে এসে হাজির হয়েছেন। বিয়েও শুরু হয়ে গেছে। বিয়ের সনাতনি রীতির একটি বড় অধ্যায় হল অগ্নিসাক্ষী করে বর ও কনের সাতপাক।

পুরোহিতের নির্দেশে একসময় শুরু হল পবিত্র অগ্নিকুণ্ডের চারপাশে সাতপাক নেওয়া। বরপক্ষ ও কন্যাপক্ষ সকলের মুখেই আনন্দ।

তাঁরাও তাকিয়ে আছেন বর-কনের এই সাতপাক নেওয়ার দিকে। ৬ পাক সম্পূর্ণও হয়েছে। বাকি একটা পাক। ঠিক তার আগেই আচমকা সকলকে অবাক করে থেমে যান কনে। জানিয়ে দেন তিনি এ বিয়ে করবেননা।

গোটা বিয়ে বাড়ি হতভম্ব হয়ে যায় কনের কথা শুনে। বিয়ের অর্ধেক সম্পূর্ণ। এখন কনে কিনা বলছেন বিয়ে করবেননা! কিন্তু কেন করবেননা বিয়ে?

কনে উত্তরে জানান বরকে তাঁর পছন্দ নয়। তাই এ বিয়ে তিনি করতে পারবেননা। শুরু হয় সকলে মিলে বোঝানো। পাত্রের বাবা প্রশ্ন তোলেন যদি পছন্দই নয়, তাহলে মালাবদল, বিয়ের অন্য রীতি, এমনকি সাত পাকের ৬ পাক দিয়ে ফেরার মানে কি? আগেই তো জানানো যেত যে বর পছন্দ হয়নি কনের। এ নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।

অগত্যা মাঝরাতেই বিষয়টি মীমাংসার জন্য পঞ্চায়েত ডাকা হয়। সেখানেও কনেকে অনেক করে বোঝানোর চেষ্টা হয়। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন তরুণী। অগত্যা বিয়ে না করেই ফিরতেই হয় বরকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026