National

ঘর ছেড়ে গ্রামবাসীরা পালালেন ক্ষেতে, আধার টিকায় কাটল আঁধার

যাকে বলে হুলস্থূল কাণ্ড। আধার টিকা নিয়ে নিল। আর গ্রামবাসীরা কিনা পালালেন টিকা নেবেন না বলে। ক্ষেতে গিয়ে লোকালেন অনেকে।

টিকা তো দিতে আসেনি! যেন গ্রামে ডাকাত পড়েছে! এমনভাবেই যে যেদিকে পারলেন ছুট লাগালেন। যাতে তাঁদের কেউ দেখতে না পায়। এ যেন টিকা নয়, দেখতে পেলে প্রাণ নেবেন সরকারি আধিকারিকরা।

কেউ আবার অন্য কোথাও পালানোর পথ না পেয়ে সদর দরজায় তালা ঝুলিয়ে ঘরে দুরুদুরু বুকে বসে রইলেন পরিবার নিয়ে। যাতে তিনি বাড়িতে নেই বলে ভাবেন টিকাকর্মীরা।

গ্রামের বেশিরভাগ মানুষই পালালেন ক্ষেতে। সেখানে ফসলের আড়ালে মুখ লোকালেন তাঁরা। দেখতে পেলেই টিকা। আর সেখানেই আপত্তি তাঁদের। টিকা তাঁরা কিছুতেই নেবেন না।

সরকারি আধিকারিকরা যদি জোর করে টিকা দিয়ে দেন! কোনও আপত্তি না শোনেন! তাই লুকিয়ে পড়াই ভাল বলে ছুট দিলেন তাঁরা। এদিকে গোটা গ্রাম যখন পালাচ্ছে তখন আধার এগিয়ে এলেন সামান্য সংকোচ না রেখেই।

উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার নাগলা কাধেরি গ্রামের মানুষকে টিকা দিতে সেখানে টিকাকর্মীদের নিয়ে হাজির হয়েছিল স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এঁদের দেখা মাত্র যে যেদিকে পারলেন ছুট লাগালেন। কিন্তু এগিয়ে এলেন ৯৬ বছরের আধার কুমারী।

নিজে তো টিকা নিলেনই, সেইসঙ্গে গ্রামের সকলকে উৎসাহ দেওয়ার চেষ্টা করলেন যে তিনি যদি টিকা নিতে পারেন, তাহলে গ্রামের অন্যরা তো তাঁর চেয়ে বয়সে ছোট। তাঁদের টিকা নিতে এত আপত্তি কিসের!

আধার কুমারীর এই বক্তব্যে কিন্তু ম্যাজিকের মত কাজ হয়। কার্যত তাঁর ডাকে সাড়া দিয়ে যাঁরা গ্রাম ছেড়ে পালিয়েছিলেন সকলে হাজির হন একে একে। বাড়িতে খিল দেওয়া মানুষজনও বেরিয়ে আসেন। গ্রামের ১৮ বছরের ওপরের বয়সের ১৭৬ জন বাসিন্দা এক এক করে টিকা গ্রহণ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026