National

রথযাত্রা না হলে অন্য হুমকি দিলেন মন্দিরের পুরোহিত

গতবছর রথযাত্রা স্থগিত হয়েছিল করোনার কারণে। এবারও তেমনটা হলে অন্য রাস্তায় হাঁটার হুমকি দিলেন এক মন্দিরের পুরোহিত। আগেও একবার হুমকি দিয়েছিলেন তিনি।

করোনার কারণে বছরভর নানা পুজো ও তাকে কেন্দ্র করে উৎসবে কার্যত দাঁড়ি পড়েছে। গত বছরের পর এ বছর অনেকেই ভেবেছিলেন যে সব ঠিকঠাক হলে এবারও রথযাত্রা উৎসব ধুমধাম করে পালিত হবে। কিন্তু এবারও করোনা পরিস্থিতির কারণে অন্য উৎসবের সঙ্গে রথযাত্রা হওয়ার সম্ভাবনা বড় একটা নেই।

অনেক ভক্তরই এজন্য মন খারাপ। তবে পরিস্থিতি বিবেচনা করে তাঁরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এক মন্দিরের পুরোহিত তা পারলেননা।

সরসপুর মন্দিরের পুরোহিত মন্দিরের পুরনো রীতি মেনে রথযাত্রা না হলে এবার সরাসরি হুমকি দিয়ে রেখেছেন। কিছুদিন আগে পুরোহিত মহন্ত লক্ষ্মণদাসজি মহারাজ রথযাত্রা না হলে নিজেকে শেষ করার হুমকি দিয়েছিলেন। ফের তিনি নতুন হুমকির পথে হাঁটলেন।

মহন্ত জানিয়েছেন যদি এবার রথযাত্রা না হয় তাহলে তিনি বিক্ষোভ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এক্ষেত্রে সাধু সন্তরাও তাঁর সঙ্গে থাকবেন। এমনকি আন্দোলন কোন পথে এগোবে তাও স্থির করবেন সাধু সন্তরাই। লক্ষ্মণদাসজির প্রশ্ন, সরকার যদি মাল্টিপ্লেক্স, সিনেমাহল, মল সবই খুলতে পারে, তাহলে রথযাত্রায় সমস্যা কোথায়?

প্রসঙ্গত এই মন্দিরে ১৪৪ তম রথযাত্রা এবার হওয়ার কথা। এজন্য কাঠের রথের কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য কাজকর্মও এগোচ্ছে।

মন্দির তার মত তৈরি থাকছে রথযাত্রা করার জন্য। গুজরাটের এই সরসপুর মন্দির যথেষ্ট বিখ্যাত। এখানকার রথযাত্রার নামও ভারত জোড়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026