National

৩৭০ মহিলাকে নোংরা ভিডিও কল, যুবকের হদিশ পেল মহিলা পুলিশ

একের পর এক মহিলাকে ভিডিও কল করে উত্যক্ত করেই যেত ওই যুবক। আবার পাল্টা ওই মহিলাদেরই ব্ল্যাকমেল করত। যার হদিশ বহু দিন পর পেল পুলিশ।

খুশি মত নম্বর ডায়াল করে প্রথমে সে দেখে নিত কার নামে নম্বরটি রয়েছে। যা ট্রুকলার থেকে পরিস্কার হয়ে যেত। আর মহিলা দেখলে তাঁর নম্বরে ভিডিও কল করত হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

মহিলা যখন ধরতেন ফোনটা তখন দেখতেন যে ওই যুবক পোশাকহীন অবস্থায় ভিডিওতে রয়েছে। ভিডিও কলে সে নানা নোংরা কথাও বলতে শুরু করত। যদি কোনও মহিলা রেগে ফোন কেটে দিতেন তাহলে ফের তাঁকে ফোন করে যেত ওই যুবক। ফোন করেই যেত।

এদিকে এই ভিডিও কল রেকর্ডও করে রাখত সে। মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই পুলিশে খবর দেওয়ার ভয় দেখাতেন। তখন পাল্টা ওই ভিডিও মহিলার পরিবারের সামনে প্রকাশ করে দেওয়ার ভয় দেখাত সে।

ভয় দেখাত পোশাকহীন এক পুরুষের সঙ্গে দুপুরে এভাবে ভিডিও কলে কথা বলেছিলেন মহিলা তা সে ফাঁস করে দেবে। ফলে অনেক মহিলাই অভিযোগ করা থেকে পিছিয়ে আসতেন। বরং নিজের ফোন নম্বর বদলে নিতেন তাঁরা।

ওই যুবক যাতে ধরা না পড়ে যায় সেজন্য সে বারবার সিম বদল করতে থাকত। এমনকি মোবাইল সেটও বদলে ফেলত। এমনটাই জানতে পেরেছে পুলিশ।

দীর্ঘদিন ধরে এমনটা চালিয়ে যাচ্ছিল শিব কুমার বর্মা নামে ৩৫ বছরের ওই যুবক। উত্তরপ্রদেশের ১৫টি জেলা জুড়ে ৩৭০ জন মহিলাকে এমন ভিডিও কল করে উত্যক্ত করার পর বালিয়ার মহিলা পুলিশ লাইনের একটি দল শিব কুমারের সন্ধান পায়। তাকে গারওয়ার এলাকায় তার মনিহারি দোকান থেকে গ্রেফতার করে।

তবে শিব কুমারকে খুঁজে পেতে পুলিশের অনেক সময় লেগেছে। কারণ তার এই কাণ্ড নিয়ে প্রথম অভিযোগ জমা পড়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তখন এক মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপর আরও অভিযোগ দায়ের হয়েছিল। অবশেষে শিব কুমারের নাগাল পেল পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026