National

বিয়ের আসরে বরের চোখের দিকে চাইতেই বিয়ে ভাঙলেন কনে

বিয়ের আসর মানুষের খুশিতে আনন্দে সরগরম। বিয়ে হতে আর কয়েক মুহুর্তের অপেক্ষা। তার আগে বরের চোখের দিকে চাইতেই বিয়ে ভেঙে দিলেন কনে।

২ বাড়ি থেকে দেখাশোনা করেই বিয়ের ঠিকঠাক হয়েছিল। বর উচ্চশিক্ষিত। তাই মেয়ের বাড়ির কোনও আপত্তি ছিলনা। অন্যদিকে মেয়েকে দেখে পছন্দ হয়েছিল পাত্রপক্ষের।

২ তরফের সম্মতিক্রমে অবশেষে স্থির হয় শিবম ও অর্চনার বিয়ের। বিয়ের দিন স্থির হয় গত ২০ জুন। সেদিন সন্ধেয় সঠিক সময়ে বরযাত্রী নিয়ে বর হাজির হন কনের বাড়ি।

সেখানেও তখন আনন্দের কলকাকলি। বরকে বরাসনে বসানো হয়। বিয়ে আর সামান্য সময়ের অপেক্ষা। কনেও তৈরি। এরমধ্যে বর আসার পর থেকেই কনের বাবা লক্ষ্য করেন বর চোখে চশমা পরে আছেন। তিনি সেটা খুলে রাখতে বলেন। কিন্তু বর তাতে রাজি হননি।

এমনকি এক সময় বরের কাছে নিয়ে আসা হয় একটি হিন্দি সংবাদপত্র। তারপর তা চশমা ছাড়া পড়তে বলা হয়। কনে পক্ষের চাপে তা করতে বাধ্য হলেও চশমা ছাড়া কিছুই পড়তে পারেননি বর শিবম।

এদিকে বিয়ের আসরে এসব শোনার পর বরের চোখে চশমা দেখে আচমকা বেঁকে বসেন কনে অর্চনা। সাফ জানিয়ে দেন এ বিয়ে তিনি করতে পারবেননা। কারণ বরের চোখে চশমা আছে।

অর্চনা কোনওভাবেই রাজি না হওয়ায় বিয়ে ভেঙে যায়। এদিক বরপক্ষকে আগেই অনেক উপঢৌকন ও একটি মোটরবাইক দিয়েছিল কনের পরিবার। দেওয়া হয়েছিল নগদ টাকাও। সেগুলি সব ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয় কন্যাপক্ষ। যদিও এখনও শিবমের পরিবার কিছু ফেরত দেয়নি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026