National

২ নদীর জল মিশিয়ে হল জগন্নাথদেবের জলযাত্রা

এই ১৪৩ বছরের রথযাত্রা উৎসবের শুরুই হয় জলযাত্রা দিয়ে। সেই জলযাত্রা অনুষ্ঠান হল বৃহস্পতিবার। ২ নদীর জল মিশিয়ে হল এই জলযাত্রা।

যা এ বঙ্গে স্নানযাত্রা তাই অনেক জায়গায় জলযাত্রা। এই জলযাত্রার মধ্যে দিয়েই কার্যত শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। আমেদাবাদের বিখ্যাত ১৪৩ বছরের পুরনো রথযাত্রায় জলযাত্রা পালিত হয় সাড়ম্বরে। ২০২০ সালে করোনার কারণে এর ধুমধামে অনেকটাই ফাঁক পড়েছিল। তবে এ বছর জলযাত্রা উৎসবে ছাড় দিয়েছে আমেদাবাদ প্রশাসন।

বৃহস্পতিবার সকালে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিং জাদেজা এই জলযাত্রায় অংশ নেন। জগন্নাথদেবের পুজো করেন। করেন আরতিও।

এখানে জলযাত্রার সময় ২টি নদীর জল মিশিয়ে ব্যবহার করা হয়। নেওয়া হয় সবরমতী ও নর্মদা, এই ২ নদীর জল। যা দিয়ে এই জলযাত্রা সম্পূর্ণ হয়।

যাবতীয় রীতি মেনেই এদিন সকালে থেকেই জলযাত্রা পালিত হয় সাড়ম্বরে। তবে মানুষের উপস্থিতি ছিল নগণ্যই। প্রশাসনের তরফে জলযাত্রা উপলক্ষে সর্বাধিক ৫০ জনকেই এই অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছিল।

এই জলযাত্রার হাত ধরেই শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের তোড়জোড়। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের মত এ বছরও রথযাত্রায় সাধারণ মানুষ যোগ দিতে পারবেন কিনা, আদৌ রথযাত্রায় রথ রাস্তায় পরিক্রমায় বার হবে কিনা তা এখনও পরিস্কার নয়।

এদিকে রথযাত্রা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের তরফেও বেশ কিছু কর্মসূচি থাকে। বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সেগুলি আদৌ পালিত হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026