National

ফের এদিন বাড়ল সংক্রমণ, মহারাষ্ট্রেই ১০ হাজার

দেশে এদিন ফের বাড়ল দৈনিক সংক্রমণ। এই নিয়ে পরপর ২ দিন বাড়ল সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যু এদিন কমেছে। তবে তা নগণ্য।

দেশে এদিন নিয়ে পরপর ২ দিন টানা বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫৪ হাজার ৬৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।

এদিন ১৮ লক্ষ ৫৯ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৫০ হাজার কমেছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যাও কমেছে। তবে তা ওই খাতায় কলমে। বলা ভাল গতদিনের মতই রয়ে গেছে সংখ্যাটা।

দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০৮ জনের। এছাড়া কর্ণাটকে ১২৩ জনের, কেরালায় ১৫০ জনের ও তামিলনাড়ুতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যে দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৬ হাজার ১৩৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮৮৫ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৬১ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026