National

কামড়ে রোগীর গাল খাবলে দিল ইঁদুর, মৃত যুবক

হাসপাতালে ভর্তি রোগীর পাশে কুকুর, বেড়ালের উৎপাতের কথা আগেও শোনা গিয়েছিল। এবার রোগীর গালে কামড় বসাল ইঁদুর।

৩ দিন আগে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ২৪ বছরের যুবক শ্রীনিবাস ইয়েলাপ্পা। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। ৩ দিন পর গত মঙ্গলবার রোগীকে দেখতে গিয়ে তাঁর পরিবারের লোকজনের নজরে পড়ে যে শ্রীনিবাসের চোখের তলায় গালে একটা ব্যান্ডেজ করা। এটা তো ছিলনা। এখানে কিসের ক্ষত তৈরি হল আইসিইউতে। প্রশ্ন করেন তাঁরা।

যার উত্তরে মুম্বইয়ের ঘাটকোপারে বৃহন্মুম্বই পুরসভা পরিচালনাধীন রাজাওয়াড়ি হাসপাতালের কর্মীরা জানান ওই যুবকের গালে ইঁদুর কামড়ে দিয়েছে। ফলে সেখানে একটি ক্ষত তৈরি হয়েছে। তাই ব্যান্ডেজ করতে হয়েছে।

ওই হাসপাতালের কর্মীদের দাবি সামান্য সময়ের জন্য আইসিইউ-র দরজা খুলে রেখেছিলেন তাঁদেরই এক কর্মী। তাঁদের মনে হচ্ছে সে সময় ইঁদুরটি ঢুকে পড়ে।

ইঁদুরের কামড়ে ক্ষত তৈরি হলেও হাসপাতালের চিকিৎসকরা পরে শ্রীনিবাসের পরিবারকে আশ্বস্ত করে জানান চিন্তার কিছু নেই। ক্ষত ঠিক হয়ে যাবে। বুধবার রাতের দিকে শ্রীনিবাসের মৃত্যু হয়।

হাসপাতালের আইসিইউ-তে ঢুকে একটা ইঁদুর এক রোগীর গালে কামড়ে দিয়ে গেল আর কেউ কিছু টের পেলেন না? এ প্রশ্নের কোনও সদুত্তর কিন্তু হাসপাতাল দিতে পারেনি।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। তাদের মুম্বই শাখার তরফে একটি অভিনব প্রতিবাদ মিছিল করা হয়েছে। তাতে মিছিলে অংশগ্রহণকারী আপ কর্মীরা ইঁদুরের মত করে সেজেছিলেন। তাঁরা ওভাবে বৃহন্মুম্বই পুরসভায় হাজির হয়ে সেখানে ইঁদুর ধরার খাঁচা উপহার দেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026