National

৩ কোটি ছুঁল সংক্রমণ, দৈনিক সংখ্যা ৫০ হাজার পার

দেশে এদিন ফের বাড়ল দৈনিক সংক্রমণ। আগের দিন ৩ মাস পর দেশে সংক্রমণ ৫০ হাজারের নিচে নামার পর ফের দৈনিক সংক্রমণ বাড়ল। দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। এদিন অবশ্য আগের দিনের সাপেক্ষে অনেকটা বাড়ল সংক্রমণ। ৫০ হাজারের নিচে নেমেও ফের ৫০ হাজার পার করল সংখ্যাটা।

দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫০ হাজার ৮৪৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৩ কোটি পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জন।

এদিন ১৯ লক্ষ ১ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় আড়াই লক্ষ বেড়েছে।

এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যাও বেড়েছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৮ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। দেশে মৃত্যুর হার ১.৩০ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এছাড়া কর্ণাটকে ১৩৯ জনের, কেরালায় ১৪১ জনের ও তামিলনাড়ুতে ১৯৪ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ১৯ হাজার ৩২৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৩ হাজার ১৯৪ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.১৪ শতাংশ।

দেশে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮১৭ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৮৫৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৫৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026