National

খুন করে কিশোরের কাটা মুণ্ড থানায় ছুঁড়ে দিল আততায়ীরা

রাতের অন্ধকারে ২টি বাইক এসে থামল একটি পুলিশ স্টেশনের সামনে। তারপর বাইক থেকে কি যেন একটা ছুঁড়ে দেওয়া হল পুলিশ স্টেশনের মধ্যে। জিনিসটা ছুঁড়েই তীব্র গতিতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল ২টি বাইক। পুলিশকর্মীরা ছুটে আসেন। আর এসে যা দেখলেন তাতে তাঁরাও শিউরে উঠলেন। এক কিশোরের কাটা মাথা ফেলে গেছে বাইক আরোহীরা। তাও আবার খোদ পুলিশ স্টেশনে। কী দুঃসাহস! ঘটনাটি ঘটে পুদুচেরি সংলগ্ন তামিলনাড়ুর কুড্ডালোর পুলিশ স্টেশনে। তদন্তে নেমে পুলিশ স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে পুদুচেরির বাহুল গ্রামের একটি জলাশয়ের পাশ থেকে স্বেথান নামে ওই ১৭ বছরের কিশোরের মুণ্ডহীন দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান কিছুদিন আগে পুদুচেরিতে হওয়া একটি খুনের ঘটনায় এই কিশোরও জড়িত ছিল। পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন নৃশংস খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

 

News Desk

ধনু রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মকর রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026