National

মেট্রোর কামরায় বাঁদরের সফর, লাফিয়ে বসল যাত্রীর পাশে

মেট্রোয় সকলে চড়ছে। তাই তারও হয়তো সাধ হয়েছিল মেট্রোয় ঘোরার। কিন্তু ওঠার পর সকলের দেখাদেখি সিটেও বসল। তবে খুব আনন্দের বোধহয় হল না সফর।

মেট্রোর কামরা ফাঁকাই যাচ্ছে। যাঁরা বসে ছিলেন তাঁদের দেখাদেখি তারও ইচ্ছা হয়েছিল মেট্রোয় সফর করার। টিকিটের তো প্রয়োজন নেই। চড়ে গেলেই হল।

মেট্রোয় চড়ার পর মেট্রোর দরজা বন্ধ হল। মেট্রো চলতে শুরু করল। যাত্রীরা সিটে বসেছিলেন। বাঁদর বাবাজি বসেছিল চলন পথে।

কিন্তু মেট্রো চলতে শুরু করলে ভয়েই হোক বা অন্যদের দেখেই হোক বাঁদর এক লাফ দিয়ে চড়ে বসল এক যাত্রীর পাশের ফাঁকা সিটে। করোনার সময় ওই সিটে বসা মানা। কিন্তু বাঁদরের জন্য অবশ্যই সে নিয়ম খাটে না।

যাত্রীর পাশে বসে সে একটা হাত রাখল যাত্রীর কোমরের কাছে। একটু অবাক হয়েই চারপাশ দেখতে লাগল। কোনও বাঁদরামির রাস্তায় না গিয়ে বরং ওই যাত্রীর একটু গা ঘেঁষেই বসল। ট্রেন চলতে শুরু করার পর কি তাহলে ভয় একটু হলেও পেল সে? হতে পারে। আবার নাও হতে পারে।

তবে এক সময় জানালা দিয়ে উঁকি দিয়ে ফের বসে পড়ে সে। আবার সাহস করে উঠে চলমান ট্রেন থেকে বাইরেটা দেখে। এই ছিল পুরো ভিডিও। যা এখন ভাইরাল।

দাবি করা হচ্ছে এটি দিল্লির ব্লু লাইনের ঘটনা। যমুনা ব্যাঙ্ক স্টেশনের কাছে ঘটে এই বাঁদরের সফর। যদিও দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এই বাঁদরের সফর নিয়ে কোনও নিশ্চয়তা দেয়নি।

বরং মেট্রো কর্তৃপক্ষ কোন কামরায় ঘটেছে তার বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করেছে যিনি ওই ভিডিও আপলোড করেছেন তাঁকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026