ফাইল : রাশিয়ার মস্কোয় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
দেশে এদিন আরও কমেছে দৈনিক সংক্রমণ। ৮১ দিন পর এতটা নিচে নামল একদিনে সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫৮ হাজার ৪১৯ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন।
এদিন ১৮ লক্ষ ১১ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ লক্ষ কমেছে।
এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা প্রায় গত দিনের মতই হয়েছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৬ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন। দেশে মৃত্যুর হার ১.২৯ শতাংশে দাঁড়িয়ে আছে।
এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৮২ জনের। এছাড়া কর্ণাটকে ১৬১ জনের, কেরালায় ১১৫ জন ও তামিলনাড়ুতে ১৮০ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৪টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩০ হাজার ৭৭৬ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.৪৪ শতাংশ।
এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ হাজার ৬১৯ জন।
দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.২৭ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…