National

টিকা সচেতনতা বাড়াতে বড় ভরসা ট্রাক

করোনা টিকা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে জোরকদমে। সেই প্রচেষ্টায় গতি আনতে এবার হাতিয়ার করা হল ট্রাককে। এগিয়ে এল একটি এনজিও।

করোনা রুখতে করোনা বিধি যেমন অবশ্য পালনীয়, তেমনই টিকা গ্রহণও সমানভাবে জরুরি। করোনা প্রতিষেধক টিকা পারে করোনাকে দূরে রাখতে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন টিকা গ্রহণ করলে করোনা হবে না এমন নিশ্চয়তা না থাকলেও করোনা হলেও তা বিশেষ কাবু করতে পারবেনা। টিকা গ্রহণে সংক্রমণ ছড়ানোও নিয়ন্ত্রিত হবে বলে জানাচ্ছেন তাঁরা।

এই পরিস্থিতিতে বহু মানুষ যেমন টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন, তেমনই একটা অংশের মানুষ করোনা টিকা নিতে এখনও সংকোচ বোধ করছেন।

সমাজের সকল স্তরে টিকা নেওয়া নিয়ে সচেতনতা প্রসারে তাই এবার এগিয়ে এল ভোপালের একটি এনজিও। এক অভিনব ভাবনা নিয়ে এগিয়ে এল এই সংস্থা। সচেতনতা প্রসারে তাদের ভরসা ট্রাক।

হাইওয়ে দিয়ে সারাদিনে অজস্র ট্রাক যাতায়াত করে। সেসব ট্রাকের একটা বিশেষত্ব হল তার পিছনে কিছু আপাত দর্শন লেখা। যা বহু মানুষই এখন জানেন।

বুরি নজর বালে তেরা মুহ কালা, ফির মিলেঙ্গে, বাংলাতেও দেখা যায় দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি গোছের কিছু লাইন। ওই এনজিও এবার ট্রাকের পিছনে এসব লাইনকে হাতিয়ার করেই টিকা প্রচার শুরু করল।

এজন্য শেরও শায়রি-কে কাজে লাগাচ্ছে ওই এনজিও। এমনই বেশ কয়েকটি লাইন হল, ‘টিকা লাগালো তো বারবার মিলেঙ্গে, লাপরবাহি করোগে তো হরিদ্বার মে মিলেঙ্গে’।

মধ্যপ্রদেশের জন্য আবার হরিদ্বার হয়ে যাচ্ছে নর্মদা ঘাট। কারণ অনেকেই অস্থি বিসর্জনের জন্য হরিদ্বারের জায়গায় নর্মদার জলকে বেছে নেন মধ্যপ্রদেশে।

এছাড়াও লেখা হচ্ছে, ‘চলতি হ্যায় গাড়ি, উড়তি হ্যায় ধুল, জ্বলতে হ্যায় দুশমন, খিলতে হ্যায় ফুল’-এর সঙ্গে যোগ করা হচ্ছে ‘ভ্যাকসিন লাগবালো নেহি তো হোগি বড়ি ভুল’।

আবার ‘বুরি নজর বালে, তেরা মুহ কালা’-র সঙ্গে যুক্ত হচ্ছে ‘আচ্ছা হোতা হ্যায় ভ্যাক্সিন লাগানে ওয়ালা’। আবার এমনও লাইন দেখা যাচ্ছে, ‘হাস মাত পাগলি, পেয়ার হো জায়েগা, টিকা লাগবালো, করোনা হার জায়েগা’।

ভোপালের বিভিন্ন টোল প্লাজা-তে এনজিও-র তরফে লোকজন হাজির থাকছেন। সেখান দিয়ে যখনই কোনও ট্রাক যাচ্ছে তখন ট্রাকের চালককে অনুরোধ করা হচ্ছে যাতে তিনি তাঁর ট্রাকের পিছনে টিকা নেওয়ার এই চিত্তাকর্ষক বার্তা লেখার অনুমতি দেন। এনজিও-র দাবি, তাঁরা আশা না করলেও অধিকাংশ চালক তাঁদের এই অনুরোধ মেনে ট্রাকে লিখতে দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026