National

দেশে কমল দৈনিক সংক্রমণ

দেশে এদিন সামান্য কমল দৈনিক সংক্রমণ। অন্যদিকে দৈনিক মৃত্যু বেড়েছে। ৩ রাজ্যে মৃত্যু এখনও ৩ অঙ্কের ঘরে ঘোরাফেরা করছে।

দেশে করোনা সংক্রমণের ভয়ংকর রূপ এখনও যে পুরোপুরি স্তিমিত হয়েছে এমনটা নয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ তার চূড়া স্পর্শ করে এখন নিম্নগামী। নামতে থাকা দৈনিক সংক্রমণের সেই প্রবণতা মাঝে মধ্যে ধাক্কা খেলেও নিম্নগামী প্রবণতা স্পষ্ট।

এদিন সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। দেশে এদিন করোনা সংক্রমিতের সংখ্যা হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লক্ষ ২৩ হাজার ৫৪৬ জন।

এদিন ১৯ লক্ষ ২ হাজার ৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কমেছে। এদিন দেশে দৈনিক মৃতের সংখ্যা গত দিনের তুলনায় বেড়েছে। দেশে এদিন মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জন। দেশে মৃত্যুর হার ১.২৯ শতাংশে দাঁড়িয়ে আছে।

এদিন মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। এছাড়া কর্ণাটকে ১৬৮ জনের ও তামিলনাড়ুতে ২৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই ৩টি রাজ্য ছাড়া বাকি রাজ্যের দৈনিক মৃত্যু ২ বা ১ অঙ্কে দাঁড়িয়ে আছে।

দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমেছে ৩৮ হাজার ৬৩৭ জন। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জন। দেশে এদিন অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.৫৫ শতাংশ।

এদিকে দেশে সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ হাজার ৭৪৩ জন।

দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.১৬ শতাংশ। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026