National

বিয়ে বাড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত ২৫

বিয়ে বাড়ির আনন্দ, হৈচৈ চলছিল পুরোদমে। সেই খুশির পরিবেশ এক লহমায় বদলে গেল হাহাকার আর আর্তনাদে। রাজস্থানের ভরতপুরের সেওয়ার রোডে গত বুধবার সন্ধেয় যখন বিয়ে বাড়িতে অতিথিদের ভিড় জমতে শুরু করে তখন আবহাওয়া ভালই ছিল। আচমকা প্রবল ঝড় ওঠে। ঝড়ের চোটে বিয়ে বাড়ির হৈচৈ লাটে ওঠে। ঝড় থেকে বাঁচতে শুরু হয় ছোটাছুটি। বিয়ে বাড়ি সংলগ্ন একটি উঁচু দেওয়ালের ধার ঘেঁষে আশ্রয় নেন বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের একাংশ। কিন্তু সেই আশ্রয়ই কেড়ে নিল তাঁদের প্রাণ। ঝড়ের দাপটে সেই দেওয়ালই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সকলের ওপর। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যান অনেকে। পরে স্তূপ সরিয়ে দেখা যায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা ২৫। এখনও আহত অবস্থায় ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026